Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপযুক্তরাষ্ট্র

করোনা: বিশ্বেজুড়ে মৃতের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে

বিশ্বেজুড়ে ২৪ ঘণ্টায় আরো সাড়ে চার হাজার প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে পৌনে দু’লাখ। ফলে মোট মৃত্যু পাঁচ লাখ এক হাজার ছাড়িয়েছে। আর মোট আক্রান্ত এক কোটি এক লাখের মতো।

শনিবার পাঁচ শতাধিক মৃত্যুতে প্রাণহানি এক লাখ ২৮ হাজার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্ত ২৬ লাখ। যুক্তরাষ্ট্রে করোনায় দৈনিক সংক্রমণে আগের রেকর্ড ছাপিয়ে যাওয়ার ধারাবাহিকতা অব্যাহত আছে।

এদিকে, এক দিনে ব্রাজিলে মৃত্যু সংখ্যা নেমে এসেছে হাজারের নীচে। মারা গেছেন নয়শো ৯৪জন। ফলে দেশটিতে মৃতের সংখ্যা ৫৭ হাজার এবং আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ছাড়িয়েছে।

এছাড়া মেক্সিকোতে মোট প্রাণহানি ২৮ হাজারের বেশি। সংক্রমিত দু’লাখের বেশি। কিছু এলাকায় সংক্রমণ বাড়তির দিকে হলেও মোটের হিসেবে নিম্নমুখী প্রবণতা অব্যাহত যুক্তরাজ্যসহ ইউরোপের সব দেশে।

সংশ্লিষ্ট খবর

Back to top button