Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

বায়ার্নের অষ্টম শিরোপা, পয়েন্ট হারালো বার্সেলোনা

স্প্যানিশ লা লিগায় আবারো হোঁচট খেলো বার্সেলোনা। ম্যাচে দু’বার এগিয়ে থেকেও সেল্টাভিগোর সাথে ২-২ গোলের ড্র তে লিগ শিরোপা জয়ের মিশনটা বেশ কঠিন করে ফেলেছে তারা। এদিকে, জার্মান বুন্দেসলিগায় বড় জয় দিয়ে এ মৌসুমের শিরোপা নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। অপরদিকে, নরউইচ সিটিকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ এফএ কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউরনাইটেড।

আগেই শিরোপা নিশ্চিত করে রেখেছিলো বার্য়ান মিউনিখ, শনিবার রাত ছিলো শেষটা রাঙ্গানোর উৎসব। হলোও তাই, উল্ফসবুর্গের বিপক্ষে চার গোলের প্রত্যাশিত জয়, আর পুরো মৌসুমে ১০০ গোল করে শিরোপা জয়ের উদযাপনটাও, শতভাগপূরণ হলো ৩০বারের চ্যাম্পিয়নদের। আসরে ৩৪ ম্যাচে ২৬ জয় ও চার ড্রয়ে পয়েন্ট ৮২।

স্বাগতিক উল্ফসবুর্গের বিপক্ষে একটি করে গোল করেন রবার্ট লেভানডোস্কি, থমাস মুলার, কিংসলে কোমান ও মিখায়েল কুইজনস। রোলার কোস্টারের মতো ওঠা-নামার করা দলটিকে রেকর্ড অষ্টম শিরোপা পাইয়ে দেন কোচ হান্সি ফ্লিক। নিকো কোভাচের বিদায়ে দক্ষ নাবিকের মতোই হালটা ধরেন হান্সি। জার্মানির কোনো দল এর আগে টানা আটটি লিগ শিরোপা জেতেনি।

এদিকে, স্প্যানিশ লা লিগায় শিরোপার সম্ভাবনা জোরালো রাখতে জয়ের বিকল্প ছিলো না বার্সেলোনার। লুইস সুয়ারেজ, দুই দফা দলকে এগিয়ে নিলেও, শেষ পর্যন্ত সেল্টাভিগোর সাথে ড্র করে, একপয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সা। তাতে লিগ শিরোপা অনেকটাই, রিয়ালের হাতে তুলে দিলো কাতালানরা। আজ (সোমবার) রাতে এস্পানিওলের সাথে জিততে পারলে, শিরোপা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে মাদ্রিদের।

অন্যদিকে, ইংলিশ এফএ কাপের রোমাঞ্চকর ম্যাচের শেষ হাসিটা ম্যানচেস্টার ইউনাইটেডের। যোগ করা অতিরিক্ত সময়ের ১১৮ মিনিটে হ্যারি মাগুয়ের গোলে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে, ওলে গুনারের শিষ্যরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button