Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

করোনা: ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছে প্রায় সাড়ে পাঁচ হাজার

গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। নতুন শনাক্ত হয়েছেন এক লাখ ৬০ হাজারের বেশি। এ নিয়ে মোট মৃতের সংখ্যা প্রায় পাঁচ লাখ এবং আক্রান্ত সাড়ে ৯৩ লাখের বেশি মানুষ। এদিকে, মহামারী প্রতিরোধে দেশগুলোকে জনস্বাস্থ্য সম্পর্কিত পদক্ষেপগুলো জোরদারের আহবান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনা ভাইরাসের হটস্পটখ্যাত ব্রাজিলে সর্বোচ্চ মৃত্যু হয় মঙ্গলবার। প্রাণ গেছে প্রায় ১৪শ’ মানুষের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা প্রায় ৫৩ হাজার, আক্রান্ত সাড়ে ১১ লাখের বেশি। একদিনে সাড়ে আটশোর বেশি মৃত্যুতে যুক্তরাষ্ট্রে প্রাণহানি ছাড়িয়েছে এক লাখ ২৩ হাজার।

সংক্রমণ ২৪ লাখের ওপরে। দিনের তৃতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে মেক্সিকোতে। নতুন সাড়ে ৭শ’র বেশি প্রাণহানিতে মোট মৃতের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে।

অন্যদিকে, ইউরোপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও, মহামারির ছয় মাস পর নতুন সংক্রমণের কেন্দ্র এখন ভারত। ২৪ ঘন্টায় নতুন প্রাণহানি প্রায় পাঁচশো। মোট মৃত্যু প্রায় ১৫ হাজার। সংক্রমিত হয়েছেন সাড়ে চার লাখের বেশি। জার্মানিতে করোনাভাইরাস সংক্রমণের হার নিম্নমুখী হলেও পুনরায় তা বাড়ছে। দেশটিতে এলাকাভিত্তিক লকডাউন করা হয়েছে।

এদিকে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরিকৃত করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের প্রয়োগ সফলতার পথে আরো একধাপ এগিয়েছে। বিজ্ঞানীরা বলছেন, কোভিড-১৯ ভ্যাকসিনটি শূকরের দেহে দুই ডোজ প্রয়োগ করায় উচ্চমাত্রার অ্যান্টিবডি তৈরি করেছে। ভ্যাকসিনটির প্রস্তুত কারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা আশা করছে, চলতি বছরের শেষ দিকে প্রতিষেধকের কার্যকারিতার ব্যাপারে তারা চূড়ান্ত তথ্য-উপাত্ত পাবেন।

এছাড়া, মহামারি মোকাবিলায় সব দেশের প্রতি জনস্বাস্থ্যের মৌলিক পদক্ষেপগুলো দ্বিগুণ জোরদারের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

মোহাম্মদ হাসিব, বাংলাটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button