Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যরাজনীতি

বঙ্গবীর কাদের সিদ্দিকী জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিলেন

বঙ্গবীর কাদের সিদ্দিকী জাতীয় ঐক্যফ্রন্টে আনুষ্ঠানিক ভাবে যোগ দিয়েছেন।

কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগের হয়ে আজ সোমবার (৫ নভেম্বর)

দুপুরে মতিঝিলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এসময় তিনি সরকারের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দাবি করেন।

বিকল্পধারার প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরীর প্রতিও ঐক্যফ্রন্টে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন কাদের সিদ্দিকী। বলেন, ‘আশা করি ডিসেম্বরে আপনিও আমাদের সাথে আসবেন।’

কাদের সিদ্দিকী বলেন, ‘এখন সংযত ভাষায় কথা বলতে শুরু করেছে সরকার। আমরা এটাই চেয়েছিলাম।

দেশের মানুষ আজ মুক্তি চায়। আমরা একটু সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই।

এই লক্ষ্যেই আমি ড. কামাল হোসেনের সাথে একাত্মতা ঘোষণা করলাম। আমি এই মুহূর্ত থেকে ঐক্যফ্রন্টের অংশ।’

এর আগে প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিবেন কি না তা জানতে দলের নেতাদের নিয়ে বৈঠকে বসেন তিনি।

এরপর নিজের অবস্থানের ঘোষণা দিতে কৃষক শ্রমিক জনতা লীগের মতিঝিল কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করেন।

কাদের সিদ্দিকীর এ ঘোষণা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও মোহাম্মদ শাহজাহান।

এর আগে গত শনিবার জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান থেকে এ ঘোষণা দেওয়ার কথা ছিল। কিন্তু অনুষ্ঠানে বঙ্গবীর জানান, আগামী সোমবার দুপুরের মধ্যে সব কিছু স্পষ্ট হবে, অর্থাৎ তিনি তার অবস্থান স্পষ্ট করবেন।

সেই হিসেবেই আজ এ ঘোষণা দেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button