Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

ম্যানইউ’র ড্র, হোঁচট খেলো আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে নতুন শুরুর ইঙ্গিত দেয়া টটেনহাম হর্স্পার, শেষ পর্যন্ত স্বস্তির ড্র নিয়ে মাঠ ছাড়ে।  ১-১ গোল সমতায় শেষ হয় দু’দলের ম্যাচ। আরেক খেলায় বড় হোঁচট খেলো আর্সেনাল। ব্রাইটনের কাছে ২-১ গোল ব্যবধানে হার তাদের।

এদিকে, স্প্যানিশ লা লিগায় সেভিয়ার সঙ্গে গোলশূণ্য ড্র করে, লিগ শিরোপা জয়ের মিশনটা কঠিন করে ফেললো বার্সেলোনা।

করোনার ধাক্কা সামলে মাঠে ফেরার পর টানা দুই ম্যাচ জয়ে বেশ আত্মবিশ্বাসী হয়ে ওঠা বার্সেলোনার হঠাৎ যেন ছন্দপতন। প্রতিপক্ষ সেভিয়ার সাথে গোলশূণ্য স্কোরলাইন নিয়ে শিরোপা ভাগ্য নিজেদের হাতে রাখতে অনেকটাই ব্যর্থ হলো তারা।

প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ তাদের চেয়ে পিছিয়ে মাত্র তিন পয়েন্টের ব্যবধানে। আজ (রোববার) রাতে সোসিয়েদাদের বিপক্ষে জিততে পারলে সমান ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট দাঁড়াবে মাদ্রিদেরও। তবে কত গোলে রিয়াল জিততে পারে এটাই বেশ গুরুত্বপূর্ন। কারণ বার্সা-রিয়ালের মধ্যকার গোলের পার্থক্য মাত্র তিন।

এদিকে, পুনরায় শুরু হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগে, টটেনহাম হর্স্পার এবং ম্যানচেস্টার ইউনাইটেড, দু’ দলই নামে নিজেদের প্রথম ম্যাচ খেলতে। কিন্তু এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জিততে পারলো না টটেনহাম। ৮১ মিনিটে পেনাল্টি ভাগ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকলো ম্যান ইউ।

৩০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ইউনাইটেড। এছাড়া লিগের আরেক ম্যাচে, আক্রমণে আধিপত্য দেখানো আর্সেনালের জয়টা রয়ে গেলো অধরা। এগিয়ে থেকেও ব্রাইটনের কাছে তাদের হার ২-১ ব্যবধানে।

মোহাম্মদ হাসিব, বাংলাটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button