Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪ লাখ ৬৬ হাজারের বেশি

২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরো ৪ হাজার চারশো ২৮টি প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে দেড় লাখের বেশি। এ নিয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৬৬ হাজারের বেশি। মোট আক্রান্ত প্রায় ৯০ লাখ বেশি।

একদিনে ৬শ’ প্রাণহানিতে, যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা এক লাখ ২২ হাজার ছুঁয়েছে। আক্রান্ত ২৩ লাখ ৩০ হাজার মানুষ। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল ও মেক্সিকো। প্রায় ১ হাজার মৃত্যুতে ব্রাজিলে প্রাণহানি ছাড়িয়েছে ৫০ হাজার। আক্রান্ত পৌনে ১১ লাখ।

আর প্রায় সাড়ে ৬শ’ মৃত্যুতে প্রাণহানি ২০ হাজার ছাড়িয়েছে মেক্সিকোতে। আক্রান্ত পৌনে দু’লাখের মতো। পেরু-চিলিসহ লাতিন আমেরিকার প্রায় সব দেশেই ক্রমশ বাড়ছে নতুন সংক্রমণ ও মৃত্যু। বিশ্বের তৃতীয় দেশ হিসেবে রাশিয়াতে মৃতের সংখ্যা ৮ হাজারের কাছাকাছি। আক্রান্ত পৌনে ৬ লাখের বেশি।

সংশ্লিষ্ট খবর

Back to top button