করোনা: বিশ্বব্যাপী আক্রান্ত প্রায় ৮৬ লাখ, সুস্থ সাড়ে ৪৫ লাখের মতো

বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ৮৫ লাখ ৭৮ হাজারের বেশি। সেইসাথে প্রাণহানি ছাড়িয়েছে ৪ লাখ ৫৬ হাজার। এ পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় সাড়ে ৪৫ লাখ।
যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা প্রায় ১ লাখ ২১ হাজার ছাড়িয়েছে। সংক্রমণ ছড়িয়েছে ২২ লাখ ৬৩ হাজারের বেশি। তবে দিনে দিনে ভয়াবহ হয়ে উঠছে ব্রাজিলের করোনা পরিস্থিতি। এ পযন্ত দেশটিতে মারা গেছে প্রায় ৪৮ হাজার মানুষ। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ ৮৩ হাজারের বেশি।
এদিকে, দিনে দিনে মহামারীর দিকে এগোচ্ছে ভারত। আক্রান্ত ছাড়িয়ে গেছে ৩ লাখ ৮১ হাজারের বেশি। আর, মৃতের খাতায় যুক্ত হয়েছে ১২ হাজার ৬০৪ বেশি। অন্যদিকে নতুন করে করোনার প্রকোপ বাড়তে থাকায় চীনের রাজধানী বেইজিংকে আবারো লকডাউনের আওতায় আনা হয়েছে।
এছাড়া দেশে, একদিনে আরো ৩ হাজার ২৪৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে করে সারাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ৪৫ জন মারা গেছেন।
ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হলো ১ হাজার ৩৮৮ জন। নতুন সুস্থ হয়েছেন ২৭৮২ জন। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে, এসব তথ্য জানানো হয়।



