Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যপড়াশোনাবাংলাদেশবিজ্ঞান ও প্রযুক্তি

দেশেই উৎপাদন হচ্ছে জীবন রক্ষাকারী ভেন্টিলেটর

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জীবন বাঁচাতে প্রয়োজন ভেন্টিলেটর বা অক্সিজেন সরবরাহকারী যন্ত্র।কিন্তু পৃথিবীজুড়ে এর ব্যাপক স্বল্পতা। এ অবস্থায় মানবতার ডাকে সাড়া দিয়ে দেশেই ভেন্টিলেটর প্রস্তুতে এগিয়ে এসেছে বাংলাদেশি দুই ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন এবং মিনিস্টার। এখন অপেক্ষা মন্ত্রণালয়ের অনুমতির।

মহামারি করোনা ভাইরাস এখন গ্রাস করেছে গোটা বিশ্ব। ভাইরাসটি শুরুতে একটি মানব দেহের শ্বাসনালী এবং ফুসফুসের কোষে আঘাত করে এবং সে সব জায়গায় করোনার কারখানা তৈরি করে। ধীরে ধীরে ফুসফুসের কার্যকারিতা নষ্ট করে দেয়। ফলে প্রয়োজন হয় ভেন্টিলেটর বা অক্সিজেন সরবরাহকারী যন্ত্রের।

সরকারি হিসাব অনুসারে বর্তমানে বাংলাদেশে ১ হাজার ৭৬৯টি ভেন্টিলেটর রয়েছে। যা প্রতি ৯৩ হাজার ২৭৩ মানুষের জন্য ভেন্টিলেটর আছে গড়ে মাত্র একটি।চাহিদা তুলনায় যার সংখ্যা অনেকটাই কম। ফলে এই করোনা মহামারিতে দেশে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল।

আর তাই মহামারির সঙ্কট কালে মানুষের জীবন বাঁচাতে মানবতার ডাকে সাড়া দিয়ে ভেন্টিলেটর তৈরির করেছে বাংলাদেশি ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী দুইটি প্রতিষ্ঠান মিনিস্টার এবং ওয়ালটন। এরই মধ্যে তিন মডেলের ভেন্টিলেটরের ফাংশনাল প্রোটোটাইপ তৈরি করেছে এই দেশিয় দুই জায়ন্ট কোম্পানি। যা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য আইসিটি বিভাগকে হস্তান্তর  করা হয়েছে। বিশ্ব যখন করোনা নিয়ে আতঙ্কিত তখন বাংলাদেশে ভেন্টিলেটর তৈরির খবর সবার মনে কিছুটা হলেও স্বস্তি নিয়ে আসবে বলে জানান সংশ্লিষ্টরা।

এদিকে,ওষুধ প্রশাসন অধিদফতর বলছে যথাযত প্রক্রিয়া সম্পন্ন করে কেউ অনুমোদন চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।মহামারির এই ক্লান্তিময় লগ্নে দেশিয় তৈরি ভেন্টিলেটরের অনুমোদন দিলে মৃত্যু সংখ্যা অনেকটাই রোধ করা যাবে বলে মনে করছেন অনেকে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button