বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৮১ লাখ ছাড়িয়েছে, সুস্থ ৪২ লাখের বেশি

বিশ্বব্যাপী করোনায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮১ লাখ ছাড়িয়েছে, সুস্থ হয়েছেন ৪২ লাখের বেশি মানুষ। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে প্রায় ৪ লাখ ৪০ হাজার।
আক্রান্ত আর মৃতের হার কিছুটা কমলেও এখনো শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট মৃতের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ২৮৩ জন। আর সংক্রমণ ছড়িয়েছে প্রায় ২১ লাখ ৮৩ হাজার। দ্বিতীয় অবস্থানে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল।
গত ২৪ ঘন্টায় মৃতের খাতায় যুক্ত হয়েছে আরো ৭২৯ জন। দেশটিতে আক্রান্ত প্রায় ৮ লাখ ৯২ হাজার আর মৃত্যুবরণ করেছে ৪৪ হাজারের বেশি মানুষ। এদিকে প্রাণহানিতে রাশিয়াকে ছাড়িয়ে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৪৩ হাজার হলেও মারা গেছে প্রায় ১০ হাজার মানুষ।
এছাড়া, করোনা উৎপত্তিস্থল চীনে আবারো বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। সোমবার দেশটিতে ৫৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজধানী বেইজিংয়েই আক্রান্ত হয়েছেন ৩৬ জন।



