বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা প্রায় ৮০ লাখ

বিশ্বব্যাপী করোনায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮০ লাখ ছুই ছুই, আর সুস্থ হয়েছে ৪১ লাখের বেশি। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে প্রায় ৪ লাখ সাড়ে ৩৫ হাজার।
আক্রান্ত আর মৃতের দিক থেকে শীর্ষে যথারীতি যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট মৃতের সংখ্যায় প্রায় ১ লাখ ১৮ হাজার। আর সংক্রমণ ছড়িয়েছে ২১ লাখ ৬২ হাজার মানুষের মধ্যে। দ্বিতীয় অবস্থানে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। আক্রান্ত প্রায় ৮ লাখ ৬৭ হাজার আর মৃত্যুবরণ করেছে ৪৩ হাজারের বেশি মানুষ।
তবে চিন্তার ভাজ ফেলেছে দক্ষিণ এশিয়ায়। করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে হু হু করে। তৃতীয় স্থানে থাকা রাশিয়ার আক্রান্তের তুলনায় মৃত্যুহার কম। দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৫ লাখ ২৮ হাজারের বিপরীতে মৃতের সংখ্যা ৭ হাজারের কাছাকাছি।
এরপরই যথারীতি পাশ্বর্বর্তীদেশ ভারতের অবস্থান। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৩৩ হাজার। আমার মৃতের খাতায় নাম লিখিয়েছে সাড়ে ৯ হাজার মানুষ।



