Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

করোনাভাইরাস: জিনগত পরিবর্তনে আরও সংক্রামক হয়ে উঠতে পারে

জৈবিক পরিবর্তনের মধ্যে দিয়ে করোনাভাইরাস আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে বলে আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একদল বিজ্ঞানী। ক্ষতিকণার জীবকণাটির এমন বিবর্তন একে মানুষের দেহে আরও সহজেই সংক্রমণ ছড়াতে সাহায্য করবে বলেই তাদের বিশ্বাস।

ফ্লোরিডার স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউডের বিজ্ঞানীরা জানান, গোলাকৃতির করোনাভাইরাসের গায়ের স্পাইক বা কাঁটাগুলোর আমিষ পরিবর্তনের দ্বারা প্রভাবিত হচ্ছে। ভাইরাসটির মূল অবয়বের বাইরে থাকা এই স্পাইকের মাধ্যমেই সেটি অন্য প্রাণীর দেহে সংক্রমণ ছড়ায়।

ভাইরাসের জৈবিক বৈশিষ্ট্যে এ ধরনের পরিবর্তন চলমান বৈশ্বিক মহামারিতে নতুন গতি যুক্ত করছে কিনা তা প্রমাণ করতে আরও বিস্তারিত গবেষণার প্রয়োজন আছে, বলেও জানান বিজ্ঞানীরা। তবে শুধু গবেষণায় জড়িতরাই নন, এর বাইরেও অনেক গবেষকের ধারণা করোনাভাইরাসের জিনগত বৈশিষ্ট্যের বিবর্তন হচ্ছে।

এদিকে ভাইরাসের বৈশিষ্ট্য পরিবর্তনের আলোচিত গবেষণাটি করছে ফ্লোরিডার স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউড। সেখানকার বিজ্ঞানীরা জানান, গোলাকৃতির করোনাভাইরাসের গায়ের স্পাইক বা কাঁটাগুলোর আমিষ পরিবর্তনের দ্বারা প্রভাবিত হচ্ছে। ভাইরাসটির মূল গঠনের বাইরে অবস্থিত এই স্পাইকের মাধ্যমেই সেটি অন্য প্রাণীর দেহে সংক্রমণ ছড়ায়

। গবেষণার মাধ্যমে নিশ্চিত হওয়া গেলে এই প্রথমবারের মতো ভাইরাসের জৈবিক পরিবর্তনের কারণে যে চলমান বৈশ্বিক মহামারি অন্যরূপ ধারণ করবে তা প্রমাণ করা সম্ভব হবে।

স্ক্রিপসের গবেষক দল প্রধান হায়েরুন চো এক বিবৃতিতে জানান, ‘গবেষণাগারে আমরা সেল কালচারের মাধ্যমে জীবাণুর দেহে যেসব পরিবর্তন ঘটাই, প্রাকৃতিক প্রক্রিয়ায় পরিবর্তিত ভাইরাস তার থেকেও অনেক বেশি সংক্রামক।’

সংশ্লিষ্ট খবর

Back to top button