Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপযুক্তরাজ্য

করোনা: বিশ্বজুড়ে মৃতের সংখ্যা সোয়া চার লাখের কাছাকাছি

করোনাভাইরাসে একদিনে আবারো রেকর্ড সংক্রমণ দেখলো বিশ্ব। নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন প্রায় এক লাখ ৩৭ হাজার মানুষ। এ নিয়ে মোট আক্রান্ত প্রায় ৭৬ লাখ। এদিকে, রোগটিতে মৃত্যু তালিকায় যোগ হয়েছে আরো প্রায় পাঁচ হাজার জনের নাম। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এখন সোয়া চার লাখের কাছাকাছি।

শেষ ২৪ ঘণ্টায় সর্বাধিক মৃত্যু হয়েছে ব্রাজিলে, প্রাণ গেছে সাড়ে ১২শ’র বেশি মানুষের। দেশটিতে মোট মৃত্যু ছাড়িয়েছে ৪০ হাজার। নতুন ৯শ’ জনের মৃত্যুসহ যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু এক লাখ ১৬ হাজার ছাড়িয়েছে। সাত শতাধিক মৃত্যুতে মোট প্রাণহানি ১৫ হাজার ছাড়িয়েছে মেক্সিকোতে।

এছাড়া পেরু, রাশিয়া, চিলিতে ঊর্ধ্বমুখী হচ্ছে নতুন সংক্রমণ ও মৃত্যুর হার। নিম্নমুখী হয়েছে যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলোতে। সারাবিশ্বে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় সাড়ে ৩৮ লাখ মানুষ।

এদিকে, দক্ষিণ এশিয়ার দেশ ভারত, করোনা শনাক্তের সংখ্যায় বিশ্বে এখন চতুর্থ নম্বরে। সেখানে করোনায় মোট আক্রান্ত প্রায় তিন লাখ। গত একদিনে ভারতে মারা গেছে ৩শ’ ৯৪ জন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। মোট মৃত্যু সাড়ে আট হাজার ছাড়িয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button