Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপযুক্তরাজ্য

করোনা: বিশ্বজুড়ে মৃতের সংখ্যা চার লাখ ছাড়িয়েছে

বিশ্বে গত ২৪ ঘন্টায় তিন হাজারের বেশি মানুষের প্রাণ গেলো করোনাভাইরাসে। একদিনে সর্বোচ্চ এক লাখ ৩৬ হাজার শনাক্ত হয়েছেন। যার ৭৫ শতাংশই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ এশিয়ার। মোট প্রাণহানি চার লাখ আট হাজার ছাড়িয়েছে, আক্রান্ত ৭২ লাখের কাছাকাছি।

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১৫ দিন পর আবারো ৫শ’র ঘরে নামলো মৃত্যুহার। সবমিলিয়ে দেশটিতে মারা গেছে এক লাখ ১৩ হাজারের বেশি মানুষ। সংক্রমিত সোয়া ২০ লাখের বেশি।

বর্তমান হটস্পট ব্রাজিলে সাত লাখ ছাড়ালো আক্রান্তের সংখ্যা। একদিনে আটশো ১৩ জনের মারা গেছে। গত ৮ দিনে নতুন করেন ২ লাখের শনাক্তসহ মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাত লাখ। গত ২৪ ঘণ্টায় ৫৫ জনের মৃত্যু হয়েছে বৃটেনে।

অন্যদিকে, করোনার বিস্তার নিয়ন্ত্রণে না এলেও আজ থেকে পুরোপুরি লকডাউন প্রত্যাহার করতে যাচ্ছে রাশিয়া। চার ধাপে লকডাউন শিথিল করতে যাচ্ছে কাতার। ১৫ জুন সীমিত আকারে খুলে দেয়া হবে মসজিদ। ভারতে অনেক রাজ্যে লকডাউন শিথিল করা হয়েছে।

দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে সাত হাজারে। মোট সংক্রমণ ২ লাখ ৬৬ হাজার ছুঁইছুঁই।করোনা মহামারী প্রতিরোধে বিশ্বনেতাদের হাল না ছাড়া আহবান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংশ্লিষ্ট খবর

Back to top button