Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

ম্যানচেস্টার সিটির শুনানি চলবে ৮ থেকে ১০ জুন

ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’ ভঙ্গের অভিযোগে দুই মৌসুমের জন্য চ্যাম্পিয়নস লিগে নিষিদ্ধ হয় ম্যানচেস্টার সিটি।

নিষেধাজ্ঞার সঙ্গে ক্লাবটিকে ৩০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়। পরে, কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছিলো ম্যানসিটি। যার শুনানি চলবে ৮ থেকে ১০ জুন পর্যন্ত।

২০১১ সালে থেকে চালু হয় ‘ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’ রুল। আর্থিক ক্ষতিতে থাকলেও মালিকের সম্পদের ওপর ভিত্তি করে ক্লাবগুলো যাতে অঢেল খরচ না করতে পারে সেটা নিশ্চিত করতেই এই নিয়ম। ম্যানসিটির মালিকানা আবুধাবি ইউনাইটেড গ্রুপের কাছে। ওদের বিপক্ষে অভিযোগ ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত স্পন্সরদের কাছ থেকে পাওয়া টাকা বাড়িয়ে দেখিয়েছে ক্লাব।

সে কারণেই আগামী দুই বছর চ্যাম্পিয়ন্স লিগসহ ইউরোপিয়ান প্রতিযোগিতায় ম্যানসিটিকে নিষিদ্ধ করা হয়। তবে, অভিযোগ অস্বীকার করে আপিল করে ইংলিশ চ্যাম্পিয়নরা। তারই শুনানি চলবে ৮ থেকে ১০ জুন পর্যন্ত।

সংশ্লিষ্ট খবর

Back to top button