
আগামী ১৩ জুন মায়োর্কার মাঠে লিগ ম্যাচ দিয়ে দুই মাসের করোনাসৃষ্ট অনাকাঙ্ক্ষিত বিরতি শেষ করার কথা বার্সেলোনার। ডান পায়ের পেশিতে চোট পাওয়ায় অধিনায়ক লিওনেল মেসি সে ম্যাচে না থাকার শঙ্কা তৈরি হয়েছে। মঙ্গলবারেই ডান পায়ে অস্বস্তি অনুভব করায় পরীক্ষায় ধরা পড়ে পায়ের মাংসপেশিতে হালকা চোট পেয়েছেন মেসি,
এদিকে স্প্যানিশ ক্রীড়া দৈনিক এ এস জানায়, মায়োর্কা ম্যাচের বাকি আর নয় দিন, কিন্তু মাংসপেশির চোট কাটিয়ে উঠতে সাধারণত ১০ দিনের মতো সময় দরকার হয় খেলোয়াড়দের। সেক্ষেত্রে আগামী ১৩ জুনের ম্যাচে মেসির তার না থাকার আশঙ্কাই প্রবল।
চলতি লিগ মৌসুমে এখন পর্যন্ত ১৯ গোল করেছেন মেসি, করিয়েছেন আরো ১২টি গোল। যারই সুবাদে ২৭ ম্যাচ শেষে ৫৮ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ থেকে দুই পয়েন্টে এগিয়ে তালিকার শীর্ষে আছে কাতালান দলটি।



