Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপযুক্তরাজ্য

সংক্রমণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রাশিয়া-ব্রাজিল ও ব্রিটেন

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এক লাখ ২৯ হাজার মানুষ। প্রাণ হারিয়েছে পাঁচ হাজারের বেশি। শুক্রবার পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের থেকে এমন তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ লাখ ৪৪ হাজার ৫৭৪ জন। শীর্ষ আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্রে বৃধবারও ১ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এদিকে রাশিয়া, ব্রাজিল ও ব্রিটেন সংক্রমণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

ব্রাজিলে হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ১৪’শ ৯২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে প্রায় ৩১ হাজারের বেশি। এদিকে ইউরোপের দেশগুলোতে লকডাউন শিথিলের পর হঠাৎই মৃত্যু আর সংক্রমণ বেড়েছে।

ব্রিটেন ১৫ জুন থেকে কড়াকড়ি শিথিল করলেও, গণপরিবহনে বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে। অন্যদিকে, ভাইরাসের প্রকোপ ঠেকাতে ১৫ শহরে ছুটির দিনে লকডাউনের ঘোষণা দিয়েছে তুরস্ক।

সংশ্লিষ্ট খবর

Back to top button