Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

প্রথম ফুটবলার হিসেবে করোনায় মারা গেলেন বলিভিয়ান ফুটবলার

ডেইভার্ট ফ্রান্স রোমান গুজম্যানের নাম তেমন একটা পরিচিত নয় ফুটবল দুনিয়ায়। তবে করোনার থাবায় প্রথম ফুটবলার হিসেবে মৃত্যুবরণ করেছেন এ বলিভিয়ান ফুটবলার। গুজম্যানের করোনায় মারা যাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে বলিভিয়ান ফুটবল ফেডারেশন-এফবিএফ।

নিজেদের অফিসিয়াল টুইটার পেজে গুজম্যানের ছবি পোস্ট করে এফবিএফ প্রেসিডেন্ট অ্যাঙ্গেল সুয়ারেস লিখেছেন, ডেইভার্ট রোমান গুজম্যানের বন্ধুজন এবং পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছে বলিভিয়ান ফুটবল ফেডারেশন।

এই কঠিন সময়ে ঈশ্বর তাদের শক্তি দিক। ২৫ বছর বয়সী গুজম্যান খেলতেন বিশ্ববিদ্যালয়ের দল বেনি’তে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম ফুটবলার হিসেবে মারা যাওয়া গুজম্যান বলিভিয়ার বয়সভিত্তিক জাতীয় দলেও খেলেছেন।

দেশটির শীর্ষ ফুটবল ক্লাব ন্যাশিওনাল পোতোসি’তেও যোগ দেওয়ারও কথা ছিল তার। কিন্তু ক্যারিয়ার নিম্নমুখি হওয়ায় তা আর সম্ভব হয়নি।বলিভিয়ান প্রেস জানিয়েছে, গুজম্যান তার বাবা বেলিসারিও রোমান, চাচা লুইস কারমেলো রোমানের সঙ্গে এক ঘরে থাকতেন। যারা এর আগে করোনা আক্রান্ত হয়ে মারা যান।

সংশ্লিষ্ট খবর

Back to top button