Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

শর্তসাপেক্ষে মাঠে গড়াচ্ছে বুন্দেসলিগা

করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে আছে বিশ্বের প্রায় সব ধরনের ক্রীড়া আসর। তবে এই করোনার মাঝেই অনেক শর্তসাপেক্ষে মাঠে গড়িয়েছে জার্মানির ফুটবল লিগের সর্বোচ্চ আসর বুন্দেসলিগা। যদিও মাঠে দর্শক থাকবে না, খেলা দেখা যাবে টিভি পর্দায়।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সময় রাত ১০ টায় মাঠে নামছে শিরোপা প্রত্যাশী বরুশিয়া ডর্টমুন্ড তার প্রতিপক্ষ পেডারবোর্ন। এর আগে সন্ধ্যা ৭ টায় আরেক শিরোপা প্রত্যাশী বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখের প্রতিপক্ষ ইউনিয়ন বার্লিন।

তবে সব ক্লাবকে ৫১ পৃষ্ঠার একটি নির্দেশিকা দেয়া হয়েছে। যেখানে বলা হয়েছে সপ্তাহে অন্তত দুই বার সকল খেলোয়াড়ের করোনাভাইরাস পরীক্ষা করা আবশ্যক। ম্যাচের সময় কয়েকটি বাসে ভাগ হয়ে আসবে খেলোয়াড়দের। সাইডবেঞ্চে যারা থাকবেন, সবার মাস্ক থাকতেই হবে।

বাসেও প্রত্যেকের মধ্যে দেড় মিটার দূরত্ব মেনে বসতে হবে। ড্রেসিংরুমেও একই ব্যবস্থা। ম্যাচের আগে হাত মেলানো, ফটোসেশন বন্ধ। এছাড়া বাড়তি ঝুঁকি এড়াতে মাঠে থাকছে না কোনো দর্শক। সব মিলিয়ে স্টেডিয়ামে সর্বোচ্চ ৩০০ জন থাকতে পারবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button