Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ঢাকাগামী মানুষের ঢল

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ঢাকাগামী মানুষের ঢল নেমেছে। করোনা সংক্রমণের মধ্যেই ফেরিতে গাদাগাদি করে নিজ নিজ কর্মস্থলে ছুটছেন হাজারো মানুষ।

লঞ্চ-স্পিডবোট, ট্রলার বন্ধ থাকায় ফেরিই এখন একমাত্র পারাপারের অবলম্বন। তাই গাদাগাদি করে হাজার হাজার মানুষ ফেরিতে পাড়ি দিচ্ছেন পদ্মা। আর অতিরিক্ত ভাড়া দিয়ে নিজ নিজ কর্মস্থলে ছুটছেন তারা। বিআইডব্লিউটিসির ম্যানেজার সাফায়েত হোসেন জানান, যাত্রী প্রতি ২৫ টাকা এবং মোটরসাইকেল প্রতি ৭০ টাকা আদায় করা হচ্ছে, যা অতিরিক্ত নয়।

এদিকে, মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির জানান, ভোর থেকেই দক্ষিনাঞ্চলের ২১ জেলার মানুষ অতিরিক্ত ভাড়া দিয়ে মাইক্রোবাস, মোটরসাইকেল, ইজিবাইকসহ, বিভিন্ন যানবাহনে যাত্রীরা কাঁঠালবাড়ি ঘাটে আসছেন।

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পীডবোট চলাচল বন্ধ থাকায়, যাত্রীদের অতিরিক্ত চাপ রয়েছে ফেরিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি কাছ করছে, পুলিশ ও আনসার সদস্যরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button