
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ডেনমার্ক থেকে বাংলাদেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি সবাইকে ঘরে এবং নিরাপদ থাকার অনুরোধ করেছেন তিনি।
শুভেচ্ছা বার্তায় জামাল ভূঁইয়া তার সব ভক্ত, বন্ধু, শুভাকাঙ্খী, গণমাধ্যমে কর্মীদের শুভেচ্ছা জানান। সবার একটি সুন্দর দিন কাটবে এমন প্রত্যাশা জানান। খেলা বন্ধ থাকায় গেল মার্চ মাসেই নিজের জন্মস্থান ডেনমার্কে ফিরে যান জামাল ভূঁইয়া।
ফুটবল মাঠে গড়ানোর আগেই বাংলাদেশ ফিরবেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক।
বাংলা টিভি/রাসেল



