Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

জিগাতলায় ছিন্নমূল মানুষের মুখে একবেলা খাবার তুলে দিলেন স্বেচ্ছাসেবক লীগ

দীর্ঘ লকডাউনে প্রায় অচল অবস্থায় সারাদেশ। এ পরিস্থিতিতে খাবার সংকটে আছে রাজধানীর ছিন্নমূল ও অসহায় দরিদ্র মানুষেরা। খেয়ে না খেয়ে কখনো একবেলা খেয়ে দিন কাটাচ্ছেন এসব মানুষজন।

সেইসব অসহায় মানুষের মুখে এক বেলা খাবার তুলে দিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফুল ইসলাম সানির নেতৃত্বে কিছু তরুণ দীর্ঘ দুই মাস যাবত ধানমন্ডির বিভিন্ন জায়গায় একবেলা খাবারের আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় ২০০ জন হতদরিদ্র অসহায় মানুষের মাঝে খাবার তুলে দেয়া হয়েছে।

খাবার বিতরণ আয়োজনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বুলবুল আহমেদ, বাংলাটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button