Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

অনুশীলনে যোগ দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

তুরিনে ফিরে ১৪ দিনের সেলফ আইসোলেশন কাটিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন জুভেন্টাসের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। মঙ্গলবার ক্লাবের অনুশীলনে যোগ দেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

ইতালিতে লকডাউন চলার সময়ে বান্ধবী ও সন্তানদের নিয়ে মাদেইরাতে অবস্থান করেন পর্তুগিজ তারকা। ইতালিয়ান ফুটবল মৌসুম বন্ধের একদিন আগে ৮ই মার্চ অসুস্থ মাকে দেখতে মাদেইরায় গিয়েছিলেন তিনি। রোনালদো সবশেষ জুভেন্টাসের হয়ে খেলেছেন ইন্টার মিলানের বিপক্ষে। ম্যাচটি ২-০ গোলে জিতেছিল তারা।

ইতালিয়ান সিরি আ’র ক্লাবগুলো গত ৪ মে থেকে শুরু করে ব্যক্তিগত অনুশীলন। এদিকে, জার্মান বুন্দেসলিগা, ইতালিয়ান সিরি আ’র র এবার ইংলিশ প্রিমিয়ার লিগ মাঠে ফেরানোর আগে কিছুটা ধাক্কা খেলো কর্তৃপক্ষ। তিনটি ক্লাবের ছয়জন ফুটবলার ও কর্মকর্তার করোনা পজিটিভ হয়েছের।

বিশাল অংকের আর্থিক ক্ষতি পুশিয়ে নিতে মূলত ইপিএল কর্তৃপক্ষ খুব করে চাইছে খেলা মাঠে গড়াতে। এর আগে, যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রণালয় পরামর্শে প্রতিটি ক্লাবের ফুটবলার কোচিং স্টাদের করোনা টেস্ট বাধ্যতামূলক করা হয়।

সেই ধারায় তিনটি ক্লাবের মোট ৭৪৮ জনের করোনা টেস্টে করালে ৬ জন পজিটিভ সনাক্ত হয়। তবে, কোন ক্লাব কিংবা কোন ফুটবলার করোনা সনাক্ত হয়েছে তা এখনো প্রকাশ করা হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button