Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

এবার মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ

সাম্প্রতিক সময়ে বেশ ভালো খবরই পাচ্ছেন ফুটবল ভক্তরা। দুইদিন আগেই মাঠে গড়িয়েছে জার্মান বুন্দেসলিগা। এবার ইংলিশ প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর সম্ভাবনাটা আরো জোরালো হলো। মঙ্গলবার থেকে অনুশীলনে নামছে প্রিমিয়ার লিগের দলগুলো। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রিটেনের সংস্কৃতি সচিব অলিভার ডাউডেন। ফলে পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ১২ই জুন করোনার কারণে স্থগিত হওয়া লিগ মাঠে গড়ানোর সম্ভাবনা আরো জোরালো হলো।

মাঠে নেই ফুটবল, নোভেল করোনাভাইরাস কেড়ে নিয়েছে সব উৎসব, ফুটবলারসহ সবভক্তদের হাপিত্তেশ অবস্থা। তবে সময় ঘুড়েছে, পাল্টাচ্ছে মাঠের চিত্র। দু’দিন আগে শুরু হয়েছে জার্মান বুন্দেসলিগা। এবার ইংলিশ জায়ান্টদের মাঠে ফেরার পালা। ব্রিটিশ সরকার আর ক্লাব কর্তৃপক্ষ দফায় দফায় বৈঠক করে, মাঠে খেলা ফেরানোর যুদ্ধে জয়ী হলেন ইপিএল আয়োজকরা। সবশেষ সভায় মিলেছে সরকারের অনুমতি, শুরু হয়ে গেছে দলীয় অনুশীলন।

শর্ত একটাই, মানতে হবে কঠোর স্বাস্ব্যবিধি। বজায় রাখতে হবে শারীরিক দূরত্ব। আপাতত ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলন শুরু করবে, লিভারপুল-ম্যানসিটি’র মতো জায়ান্টরা। সরকারি পরিকল্পনা অনুযায়ী ব্রিটেনে জুনের প্রথম সপ্তাহ থেকেই মাঠে ফিরবে সব ধরনের প্রতিযোগিতামূলক খেলা। আর ইপিএল শুরুর তারিখ ১২ জুন। তবে, লিগের চূড়ান্ত সিদ্ধান্ত ২৫মের মধ্যে উয়েফাকে জানাবে ইপিএল কর্তৃপক্ষ।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব কিছুটা কমায় ইংল্যান্ডে লকডাউন ধীরে ধীরে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ সরকার। এর আগে সরকারের পক্ষ থেকে লিগ শুরুর ইতিবাচক সাড়াও মিলেছিলো। তবে ক্লাবগুলো ঐকমতে পৌঁছাতে পারছিলো না। স্থগিত হওয়ার আগে লিগের সবশেষ ম্যাচ হয়েছিল গত ৯ মার্চ।

৩ এপ্রিল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় লিগ। তখন পর্যন্ত ২৯ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। ২৫ পয়েন্টের ব্যবধানে দ্বিতীয়স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। তিন, চার এবং পাঁচ নম্বরে, যথাক্রমে রয়েছে লিস্টার সিটি, চেলসি এবং ম্যানচেস্টার ইউনাইটেড।

সংশ্লিষ্ট খবর

Back to top button