Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

শীর্ষস্থান আরো মজবুত করলো বায়ার্ন

জার্মান বুন্দেসলিগায় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ইউনিয়ন বার্লিনকে ২-০ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তাতে শীর্ষস্থানটা আরো মজবুত হলো বায়ার্নের। করোনার কারণে দীর্ঘদিন পর মাঠে ফিরে শুরুটা ভালো করতে পারেনি মিউনিখ।

দুর্বল বার্লিনের বিপক্ষে ফার্স্টহাফে ছিল সাদামাটা। তবে দুর্দান্ত এক মৌসুম কাটানো লেওয়ানডস্কির, আসরের ২৬তম গোলে এগিয়ে যায় বায়ার্ন। ৪০ মিনিটে গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পাচ্ছিল না বাভারিয়ানরা।

ম্যাচের ৮০ মিনিটে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন পাভার্দ। ২৬ ম্যাচে ১৮ জয়ে ৫৮ পয়েন্ট বায়ার্ন মিউনিখের। ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে বরুশিয়া ডর্টমুন্ড।

সংশ্লিষ্ট খবর

Back to top button