Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়াযুক্তরাজ্য

করোনা: বিশ্বজুড়ে কমে এসেছে মৃতের সংখ্যা

বিশ্বজুড়ে করোনাভাইরাসে কমে এসেছে মৃতের সংখ্যা। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে মারা গেছেন তিন হাজার ৬১৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৮ লাখ। ভাইরাসটিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩ লাখ ১৬ হাজারের বেশি মানুষ। এছাড়া আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬০ হাজার উপরে মানুষ।

এদিকে, দুই মাসের মধ্যে গেলো ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে সবচেয়ে কম সংখ্যক মানুষের প্রাণহানি হয়েছে। দেশটিতে একদিনে মারা গেছেন আটশো ৬৫জন। মৃত্যুর সংখ্যা কমেছে যুক্তরাজ্যেও। সেখানে একদিনে মারা গেছেন ১৭০ জন। অন্যান্য দেশগুলোতেও কমেছে মৃতের সংখ্যা।

হটস্পটে রূপ নেয়া ব্রাজিলেও গত একদিনে কমে এসেছে মৃতের সংখ্যা। ল্যাতিন আমেরিকার দেশটি মারা গেছেন ৪৮৫ জন। ভারতে একদিনে সর্বাধিক পাঁচ হাজার ২৪২ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

আর ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫৭ জনের। দেশটিতে চতুর্থদফায় আগামী ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ।

সংশ্লিষ্ট খবর

Back to top button