Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

রেস্তোরাঁর দরজা থেকেই ফিরিয়ে দেয়া হলো প্রধানমন্ত্রীকে

বসার আসন ফাঁকা না থাকায় ওয়েলিংটনের একটি রেস্তোরাঁ ফিরিয়ে দিল দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নকে।

শনিবার সকালে বাগদত্ত ক্লার্ক গেফোর্ডকে নিয়ে একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন আর্ডার্ন। সেখানেই ঘটলো অবিশ্বাস্য ঘটনা। বসার জায়গা না থাকায় রেস্তোরাঁর দরজা থেকেই তাকে ফিরিয়ে দেন এক কর্মী। সামাজিক দূরত্বের নির্দেশনার কারণে সীমিত সংখ্যক লোককে তারা ঢুকতে দিচ্ছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জেরে নিউজিল্যান্ডে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেখানে সবার জন্য বিধিনিষেধ সমান। প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নের জন্যও একই নিয়ম। তাই রেস্তোরাঁ থেকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে ফিরিয়ে দেয়া হলো।

সেখানে খাবার খেতে যাওয়া জোয়ি নামের একজন টুইটারে লিখেছেন, জেসিন্ডা আর্ডার্ন এইমাত্র অলিভে প্রবেশের চেষ্টা করছিলেন এবং জায়গা না থাকায় তাকে ফিরে যেতে হলো।’

গত বৃহস্পতিবার লকডাউন আরো শিথিল করে নিউজিল্যান্ড। সংক্রমণ ও মৃত্যু একেবারেই কমে যাওয়ায় লকডাউন নেমে গেছে দ্বিতীয় স্তরে। করোনা মহামারি নিয়ন্ত্রণে আসার পর এই সপ্তাহে চালু হয়েছে রেস্তোরাঁ। সূত্র : গার্ডিয়ান

সংশ্লিষ্ট খবর

Back to top button