Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ক্রিকেটখেলাধুলাফুটবল

অলিম্পিকের ক্ষতি পুষিয়ে নিতে ৮০০ মিলিয়ন ডলার লোন

করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিকের ক্ষতি পুষিয়ে নিতে ৮০০ মিলিয়ন ডলার লোন দেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। এমন ঘোষণা দিয়েছেন আইওসি সভাপতি থমাস বাখ।

তিনি জানান, এরমধ্যে ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ থাকবে আয়োজক দেশ জাপানের জন্য। আর বকি অর্থ ভাগ করে দেয়া ন্যাশনাল অলিম্পিক কমিটিগুলোর মধ্যে।

শতভাগ প্রস্তুতির পর করোনা পরিস্থিতিতে স্থগিত এবারের আসর। নতুন করে তারিখও নির্ধারণ হয়েছে। কিন্তু এই স্থগিতাদেশের ফলে সার্বিক ভাবে যে আর্থিক ক্ষতি হয়েছে তা উদ্বেগের।

স্বাগতিক জাপান গুনছে বিশাল অঙ্কের ক্ষতি। বাদ পড়ছে না অংশ নেয়া দেশগুলোর অলিম্পিক কমিটিও। সেসব বিষয় ভেবেই তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

সংশ্লিষ্ট খবর

Back to top button