Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

বিশ্বব্যাপী করোনা আক্রান্ত ৪৫ লাখেরও বেশি

মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী প্রাণহানি ৩ লাখ ছাড়ালো। রোগটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৫ লাখের ২৬ হাজার মানুষ। চিকিৎসায় ১৭ লাখের বেশি সুস্থ হলেও, এখনো আশাজাগানিয়া কোন খবর নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে। সংকট নিয়ে চিন্তিত বিশ্ব নেতারাও।

বিশ্বজুড়ে করোনা সংকট আবারো প্রকোট হয়ে উঠেছে। নুতন আক্রান্ত আর মৃত্যুর মিছিল বাড়ছেই। ধারাবাহিক মৃত্যুর লাগাম টেনে ধরতে পারছে না সবচেয়ে উন্নত রাষ্ট্র যুক্তরাষ্ট্র। দেশটিতে গত দেড় মাসে গড় মৃত্যুর হার প্রায় ২ হাজার। মোট প্রাণহানির সংখ্যা ৮৭ হাজার। আর আক্রান্তের সংখ্যা সাড়ে ১৪ লাখের বেশি। যা গোটা বিশ্বের সংক্রমেণ এক তৃতীয়াংশ।

বৃটেনে গত ২৪ ঘন্টায় মৃত্যুর খাতায় নাম লিখিয়েছে হয়েছে আরো প্রায় ৪২৮ জন। দেশটিতে মোট মৃত্যু ৩৩ হাজার ৬১৪ জন। আর আক্রান্তের সংখ্যা প্রায় ২ লাখ ৩৩ হাজারের বেশি। ইতালিতে এখনো থামেনি প্রাণহানি, শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু মিছিলে যোগ হয়েছে আরো ২৬২ জনের নাম। এ নিয়ে সেখানে মোট মৃত্যু হলো ৩১ হাজার ৩৬৮। আর আক্রান্ত প্রায় সোয়া ২ লাখ।

এছাড়া, স্পেনেও একদিনে মারা গেছে ২১৭ জন। মোট মৃত্যু সংখ্যায় ২৭ হাজার ৩২১। করোনা সংক্রমনে ফ্রান্সে আজ মৃত্যু ৩৫১ জনের মত্যু হয়েছে। দেশটিতে মারা গেছেন মোট ২৭ হাজার ৪২৫ জন। প্রায় পৌনে ২ লাখ মানুষ আক্রান্ত দেশটিতে।

এদিকে, নতুন হটস্পট ব্রাজিলে মৃত্যুহার বেড়েই চলেছে দিনে দিনে। গত ২৪ ঘন্টায় দেশটিতে ৮৩৫ জনের প্রানহানি। সেখানে মোট মৃত্যুর তালিকায় এখন ১৪ হাজার মানুষ। আর সংক্রমণ ছড়িয়েছে ২ লাখের উপরে।

সংশ্লিষ্ট খবর

Back to top button