Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

৬০ দিনে তিনবার করোনা পজিটিভ

টেক্সাসের হাউস্টন নামক অঞ্চলের বাসিন্দা ২৬ বছর বয়সী ক্রিস্টিয়ান বার্মিয়া আর ধৈর্য ধরে রাখতে পারছেন না।  গত দুমাসে তিনবার করোনা পজিটিভ হয়েছেন তিনি।

বার্মিয়া ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ১৯ মার্চ তার শরীরে প্রথম করোনার উপস্থিতির ধরা পড়ে। মার্চ মাস থেকে এখনো পর্যন্ত ৫২ দিন আইসোলেশনে রয়েছেন। এছাড়া আগের মতো আর ঘ্রাণশক্তি নেই। নাকে কোনো গন্ধ আর তেমন লাগে না।

শরীর মারাত্মক দুর্বল থাকে সব সময়। মাথা ঘোরে। জ্বর, গলাব্যথা লেগেই রয়েছে। এই ভাইরাস মানসিক দিক থেকেও মানুষকে শেষ করে দেয়। তিনি বললেন, সব সময় মন হয় যেন আমার শরীরে ভাইরাস রয়েছে এখনও।

একটা অজানা ভয় চেপে ধরে। শরীর তো ভেঙে যাবেই, সেইসঙ্গে মানসিক দিক থেকেও দুর্বল করে দেবে এই ভাইরাস। নিজেকে পাগলের মতো মনে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button