Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়ামধ্যপ্রাচ্য

করোনা: বিশ্বে মোট মৃতের সংখ্যা ২ লাখ ৯২ হাজার

সারাবিশ্বে মহামারি করোনার প্রকোপ এখন কিছুটা নিম্নমুখী হলেও, চাপ থেকে বের হতে পারছে না সব থেকে উন্নত দেশে যুক্তরাষ্ট্র। দু’দিন কমতির পর গেল ২৪ ঘন্টায় আবারো মৃতের তালিকায় প্রায় ২ হাজার জনের নাম। বিশ্বে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে প্রায় ২ লাখ ৯২ হাজার। আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে ৪৩ লাখ, এর মধ্যে চিকিৎসায় সেরে উঠেছেন প্রায় ১৬ লাখ।

করোনায় নতুন সংক্রমনের গড় হার কমতির দিকে হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন শিথিল হয়েছে, সুরক্ষা নিয়মের মধ্যে চলাফেরা করতে দেয়া হচ্ছে। তবে থেমে নেই আক্রান্ত রোগির মৃত্যু। দুদিন কিছুটা নিম্নমুখীর পর আবারো মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে প্রায় ২ হাজার জনের মৃত্যু।

দেশটিতে এরই মধ্যে প্রাণহানির সংখ্যা ৮৩ হাজারের বেশি। আর আক্রান্তের সংখ্যা প্রায় ১৪ লাখের উপর। তবে স্বাভাবিকের থেকে দ্বিতীয় অবস্থানে থাকা বৃটেনে কিছুটা কমেছে মৃতের সংখ্যা। মোট মৃত্যু ৩২ হাজার ৬২ জন। আর আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৪৬৩ জন।

তবে ইউরোপে মিলেছে স্বস্তির খবর। মৃত্যুহার ধারাবাহিক ভাবে কমেছে ইতালিতে। গ্যাল ২৪ ঘণ্টায় নিম্নগামী মৃত্যু মিছিলে যোগ হয়েছে আরো ১৭২ জনের নাম। এ নিয়ে মোট মৃত্যুর তালিকায় যুক্ত হলো ৩০ হাজার ৯১১ জন। আর আক্রান্ত ২ লাখ ২১ হাজার ৪৬৩ জন।

এদিকে, নিম্নগতিতে মৃত্যুহার অব্যাহত রয়েছে স্পেনে। গত ২৪ ঘন্টায় মৃত্যুর খাতায় যুক্ত হয়েছে ১৭৬ জনের নাম। মোট মৃত্যু ২৬ হাজার ৯২০, আক্রান্ত ২ লাখ ৬৯ হাজার ৫৩০।  লকডাউন শিথিল করে স্বাভাবিক চলাফেরায় ফিরতে শুরু করেছে ফ্রান্স।

যদিও এখনো পুরোপুরি করোনামুক্ত হয়নি দেশটি। দেশটিতে মারা গেছে মোট ২৬ হাজার ৯৯১ জন। আর আক্রান্ত ১ লাখ ৭৮ হাজার ২২৫ জন মানুষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button