Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যঅর্থনীতিবাংলাদেশ

চার শতাংশ সুদে লবণ চাষিদের ঋণ দিতে বিসিকের অনুরোধ

লবণ চাষিদের কৃষিপণ্যের আওতায় রেয়াতি সুবিধায় চার শতাংশ সুদে ঋণ দেওয়ার জন্য কক্সবাজারে অবস্থিত সাতটি ব্যাংকের প্রতি অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন- বিসিক।

কক্সবাজারে বিসিকের লবণ শিল্প উন্নয়ন কার্যালয় থেকে এ চিঠি দেওয়া হয়। বিসিক লবণ শিল্প উন্নয়ন কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মুহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, চলতি লবণ মৌসুমে ২৮ হাজার ৭৯১ জন লবণচাষি ৫৭ হাজার ৭২২ একর জমিতে লবণ চাষ করছে।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে দেশের বিভিন্ন শিল্পখাতের মতো লবণ শিল্পখাতও ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ অবস্থায় এ খাতে সহায়তা জরুরী।

চিঠিতে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ক্ষুদ্র ও কুটির শিল্পখাতে বিশেষ প্রণোদনা ঘোষণা করেছেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের ২০১৯-২০২০ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচিতে দেশের সমুদ্র উপকূলীয় অঞ্চলে লবণ চাষীদের সহজ শর্তে ঋণ প্রদানের নির্দেশনা রয়েছে।

এতে লবণ চাষকে একটি উপখাত হিসেবেও দেখানো হয়েছে। সামগ্রিক বিবেচনায় সরকার প্রদত্ত সুদ ক্ষতি পুনর্ভরণ করে লবণ চাষীদের জন্য রেয়াতি সুবিধায় চার শতাংশ সুদহারে ঋণ প্রদানের সুযোগ রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button