
করোনাভাইরাসের কারণে থেমে থাকা জার্মান বুন্দেসলিগার ২০১৯-২০ মৌসুম নতুন করে শুরু হবে আগামী সপ্তাহ থেকে। ইউরোপে প্রথম লিগ হিসেবে ১৬ মে থেকে পুনরায় শুরু হচ্ছে আসরের বাকি ম্যাচগুলো। তবে খেলার সময় স্টেডিয়ামে দর্শক থাকবে না।
প্রথমদিন শনিবারই ছয়টি ম্যাচ আয়োজন করা হবে বলে জানান জার্মান ফুটবল লিগের প্রধান ক্রিস্টিয়ান সেইফার্ট। ম্যাচের তালিকায় আছে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে শালকে ডার্বি ম্যাচও। একদিন পর ইউনিয়ন বার্লিনের বিপক্ষে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।
সবমিলিয়ে বাকি সর্বমোট ৯২টি ম্যাচ ২৭-২৮ জুনের মধ্যে শেষ করতে চায় ডিএফএল। বুরুশিয়ার চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে থেকে টেবিল টপার এখন বায়ার্ন।
এদিকে, করোনার কারণে থেমে যাওয়া চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের বাকি থাকা ৯২টি ম্যাচ, নিজ মাঠে না খেলে নিরপেক্ষ ভেন্যুতে করার নির্দেশনা দিয়েছে ব্রিটিশ সরকার। আগামী সোমবার ভোটাভুটিতে নিশ্চিত হবে বিষয়টি। পয়েন্ট টেবিলের অবনমনে থাকা দু’টি দল অ্যাস্টন ভিলা ও ব্রাইটনের আপত্তি সবচেয়ে বেশি এই বিষয়ে।
বাংলা টিভি/রাসেল



