আন্তর্জাতিকইউরোপ
৫৩ দিন পর বিপর্যয় কাটিয়ে উঠেছে ইতালি

কঠোর স্বিদ্ধান্ত আর সচেতনতায় ৫৩ দিন পর বিপর্যয় কাটিয়ে উঠেছে ইতালি। প্রাদুর্ভাব কমে আসায় সীমিত পরিসরে চলাফেরার সুযোগ মিলেছে সাড়ে ৬ কোটি নাগরিকের। খুলে দেয়া হয়েছে বিমানসেবাও।
তবে এই পরিস্থিতিকে দ্বিতীয় দফা বিবেচনায় সামাজিক দূরত্বসহ নিয়মনীতি মেনে চলার আওভান জানিয়েছে সরকার। বিধিনিষেধ না মানলে থাকছে কঠোর শাস্তির ব্যবস্থাও।
এর আগে গত ১১ই মার্চ করোনার প্রকোপ ঠেকাতে পুরো দেশ অবরুদ্ধ করে দেয় ইতালিয়ান সরকার। তবুও ঠেকানো যায় নি করোনা সংক্রমণ। প্রায় ৩০ হাজার প্রাণহানি ও সোয়া দুইলাখ মানুষের শরীরে বাসা বাধে ভাইরাসটি।



