জাতীয় পার্টিরাজনীতি
গণমাধ্যম কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার আহবান

করোনাকালে গণমাধ্যমকর্মীদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। সোমবার ৪মে দুপুরে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
জিএম কাদের বলেন করোনা যুদ্ধে গণমাধ্যমকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছেন সাংবাদিক মারাও যাচ্ছেন। এ সময় তিনি অভিযোগ করেন করোনা যুদ্ধে যারা মাঠে আছেন তাদের মতো সাংবাদিকরাও সুরক্ষা পাচ্ছেন না, জীবনের ঝুকি নিয়ে কাজ করছেন তারা তাদের ক্ষতিপুরনের নিশ্চয়তা নেই।
সাংবাদিকরা যেন সুরক্ষিত ভাবে কাজ করতে পারে বেসরকারি খাতের গণমাধ্যমকর্মীরা যেন চাকরিচ্যুত না হয়, সময় মতো যেন বেতন পান এবং সুরক্ষিতভাবে কাজ করতে পারেন, সে বিষয়টি খেয়াল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন জাপা চেয়ারম্যান।
বাংলাটিভি/শহীদ



