Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআন্তর্জাতিকএশিয়াযুক্তরাজ্য

সারাবিশ্বে কমতে শুরু করেছে করোনার প্রকোপ

সারাবিশ্বে কমতে শুরু করেছে করোনার প্রকোপ। বিশেষ করে ইউরোপে যে ভয়াবহ মহামারী আকার ধারণ করেছিল, তা থেকে এখন অনেকটাই ইতিবাচক ফলাফলের দিকে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ৮ সপ্তাহ পর ইতালি স্পেন ও ফ্রান্সে মৃতের সংখ্যা নেমে গেছে ২’শর নিচে।

তবে এ ধারা অব্যাহত থাকবে কি-না, তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। সারাবিশ্বে গত করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ৩৫ লাখের বেশি। আর প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৮ হাজার বেশি। বিশ্বব্যাপী গত ২৪ ঘন্টায় মৃত্যুর হার কমে ৩ হাজার ৪৮০ জনে। আক্রান্ত ৮২ হাজারের বেশি।

পরিসংখ্যান বলছে, কমছে করোনার বিষাক্ত ছোবলের বিষক্রিয়া। বেশ কয়েকদিন ধারাবাহিক মৃত্যুহার কমতে থাকায় স্বস্তির বাতাসে বইছে ইউরোপের বেশ কয়েকটি দেশে। তবে প্রাণহানির তালিকায় এখনো শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ক’দিনের তুলনায় মৃত্যুহার কমে এলেও, এখনো তা হাজারের ওপরে। একদিনে ১ হাজার ১৫৩ জনের মৃত্যুতে, প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজারের বেশি।

দ্বিতীয় অবস্থানে থাকা বৃটেনেও কমেছে মৃতের সংখ্যা। একদিনে ৩১৫ জন মোট মৃত্যু ২৮ হাজার ৪৪৬ জন। আর আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ৫৯৯ জন। করোনা নিয়ে ইউরোপের দেশ ইতালিতে মিলছে কিছুটা স্বস্তির খবর। প্রায় দু’মাস পর সেখানে মৃতের সংখ্যা দু’শর নিচে নেমেছে। একদিনে মারা গেছে ১৭৪ জন। এ নিয়ে সেখানে মোট মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ৮৮ জন।

আক্রান্ত ২ লাখ ১০ হাজার ৭১৭। স্বস্তির খবর মিলছে ইউরোপের আরেক দেশ স্পেনেও। ২৪ ঘন্টায় সেখানে মৃত্যুর খাতায় যুক্ত হয়েছে ১৬৪ জনের নাম- যা গত দু’মাসের মধ্যে সর্বনিম্ন। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ২৫ হাজারের ওপরে; আক্রান্ত ২ লাখ ৪৭ হাজার। করোনার প্রকোপ কমতে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে ফ্রান্সও।

গত ২৪ ঘন্টায় সেখানে প্রাণ হারিয়েছে ১৬৬ জন; যা নিয়ে মোট মৃতের সংখ্যা ২৪ হাজার ৮৯৫ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত ১ লাখ ৬৮ হাজার ৬৯৩ জন মানুষ। তবে ব্রাজিলে মৃত্যুর খাতায় যুক্ত হয়েছে ২৭৫ জনের নাম। লাতিন আমেরিকার এই দেশটিতে গত কয়েকদিনের তুলনায় কিছুটা কমেছে প্রাণহানির সংখ্যা। দেশটিতে মোট মৃত্যু ৭ হাজার ৫১ জন আর আক্রান্ত ১ লাখ ১ হাজার ৮২৬ জন মানুষ।

সংশ্লিষ্ট খবর

Back to top button