Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

২ মাস পর লকডাউন শিথিল করলো ইতালি

২ মাস পর লকডাউন শিথিল করলো ইতালি। করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বের প্রথম কোনো দেশ হিসেবে লকডাউন জারি করে ইতালি। সংক্রমণ ও মৃত্যুর হার কমতে থাকায় অবশেষে লকডাউন শিথিল করেছে দেশটি।

সোমবার ইতালির রেস্তোরাঁগুলো খোলার অনুমতি পেয়েছে। তবে সেখানে বসে খাওয়া বা পান করা যাবে না। খাবার নিয়ে বাসায় বা অফিসে খেতে হবে। পার্কগুলো খুলছে আবারও। মাস্ক পরিহিত অবস্থায় আত্মীয়দের সঙ্গে দেখা করতে পারছেন তারা। তবে সর্বাধিক ১৫ জন এতে উপস্থিত থাকতে পারবেন।

লকডাউন শিথিল হওয়ায় প্রায় ৪০ লাখ মানুষ কাজে যোগ দিতে যাচ্ছেন। তবে লকডাউনে অর্থনৈতিক কার্যক্রম বন্ধ থাকায় চলতি বছর ইতালির অর্থনীতি ৯ শতাংশ পর্যন্ত সঙ্কুচিত হতে পারে।

অনেক ব্যবসা প্রতিষ্ঠানই ফের চালু না হওয়ার আশঙ্কা রয়েছে, যা দেশটির অর্থনীতিতে গভীর প্রভাব ফেলবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button