Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

জার্মানিতে সুদবিহীন বিলিয়ন ইউরো প্রণোদনা ঘোষণা

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সৃষ্ট সঙ্কট সামাল দিতে এরইমধ্যে নানা ধরণের পদক্ষেপ নিয়েছে জার্মানি। সুদবিহীন বিলিয়ন ইউরোর প্রণোদনা ঘোষণা।

ছোট-বড় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বাঁচাতে ইতোমধ্যে বিলিয়ন ইউরোর সুদবিহীন প্রণোদনা ঘোষণা করেছে বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তিধর এই দেশটি। এরই ধারাবাহিকতায় এবার স্থানীয় শিক্ষার্থীদের পাশাপাশি, জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিতে আসা শিক্ষার্থীদের জন্য ঘোষণা করা হয়েছে বিশেষ সুবিধা।

তারা যাতে নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে যেতে পারেন। সে জন্য ৬শ ৫০ ইউরো বা ৬৫ হাজার টাকা ঋণ সহায়তা দিচ্ছে জার্মান শিক্ষা মন্ত্রণালয়।

আগামী বছরের মার্চ পর্যন্ত অন্যান্য দেশের মতো, বাংলাদেশি শিক্ষার্থীরাও এই সুবিধা পাবেন বলে জানিয়েছেন জার্মান শিক্ষা ও গবেষণামন্ত্রী আনিয়া কার্লিচেক। এদিকে সংক্রমণ অব্যাহত থাকলেও, স্থানীয়দের পাশাপাশি প্রবাসীরাও রয়েছেন সচেতন।

সংশ্লিষ্ট খবর

Back to top button