Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

৮ তারকাকে বিক্রি করতে প্রস্তুত বার্সা

লুইস সুয়ারেস, আঁতোয়া গ্রিজম্যান, ফিলিপ্পে কুতিনহো এবং ওসমানে দেম্বেলেসহ আট সিনিয়র তারকাকে বিক্রি করতে প্রস্তুত লা লিগা জায়ান্ট বার্সেলোনা।

ইংলিশ প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাবের সঙ্গে কাতালানদের এই ব্যবসায়িক চুক্তি হতে পারে। শনিবার এমনটাই জানিয়েছে বৃটিশ এক গণমাধ্যম। তাদের পরিবর্তে প্রিমিয়ার লিগ থেকে নতুন তারকাকে নিয়ে আসতে পারে বার্সা।

চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও করোনার কারণে স্থগিত লা লিগার চলতি মৌসুমে তেমন মাঠেই নামা হয়নি উরুগুইয়ার ফরোয়ার্ড সুয়ারেজের। একই অবস্থা দেম্বেলেরও। বার্সায় আসার পর থেকে মাঠের বদলে মাঠের বাইরেই বেশি সময় কেটেছে এই তারকার।

অন্যদিকে গত গ্রীষ্মেই ফরাসি ফরোয়ার্ড গ্রিজম্যান মাঠে নামার সুযোগ পেলেও কাতালানদের মন জয় করতে পারেননি। ফ্লপ গ্রিজিকে নিয়ে তাই নতুন চিন্তা করছে বার্সা। নিজেকে হারিয়ে খুঁজতে থাকা কুতিনহোকে মৌসুমের শুরুতে ধারে বায়ার্ন মিউনিখে খেলে ফিরলেও হয়তো ফের কোচ কিকে সেতিয়েনের অধীনে খেলার সুযোগ নাও হতে পারে ব্রাজিলিয়ান অ্যাটাকিং-মিডফিল্ডারের।

সংশ্লিষ্ট খবর

Back to top button