Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

১০ ম্যাচ বাকি থাকতেই শেষ করে দেয়া হলো ফ্রেঞ্চ লিগ ওয়ান

১০ ম্যাচ বাকি থাকতেই শেষ করে দেয়া হলো ফ্রেঞ্চ লিগ ওয়ান আর চ্যাম্পিয়ন ঘোষণা করা হলো প্যারিস সেন্ট–জার্মেই পিএসজিকে।

এক ম্যাচ কম খেলেও ১২ পয়েন্টে এগিয়ে ছিল পিএসজি। এই অবস্থাতে শিরোপাটা না দিয়ে লিগ বাতিল করা হলে একটা অবিচারই করা হতো পিএসজির ওপর। কিন্তু সেটা না হয়ে এমবাপ্পে-নেইমারদের দলকে শিরোপা দিয়েই কাল লিগের আনুষ্ঠানিক সমাপ্তি টানল ফ্রেঞ্চ লিগ কর্তৃপক্ষ এলএফপি।

মঙ্গলবারই ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়ার্দো ফিলিপে দেশটিতে সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছিলেন। তাতেই নিশ্চিত হয়ে যায়, এই মৌসুমে আর মাঠে ফিরবে না ফ্রেঞ্চ লিগ ওয়ান। তাই এই আনুষ্ঠানিক ঘোষণা।

গত মঙ্গলবারই ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়ার্দো ফিলিপে দেশটিতে সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছিলেন। তাতেই নিশ্চিত হয়ে গিয়েছিল, এই মৌসুমে আর মাঠে ফিরবে না ফ্রেঞ্চ লিগ ওয়ান। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা, আর সে ঘোষণায় শিরোপাপ্রত্যাশী পিএসজির ভাগ্যে কী হয়, এটাই ছিল দেখার। শেষ পর্যন্ত পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা করেই টানা হলো লিগের সমাপ্তি।

সংশ্লিষ্ট খবর

Back to top button