Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআন্তর্জাতিকএশিয়াযুক্তরাষ্ট্র

এবছর কোন দেশে কত ঘণ্টা রোজা!

মুসলিম বিশ্বের জন্য রমজান একটি পবিত্র ও সুওয়াব অর্জনের মাস। মুসলিমরা রমজান মাসে রোজা রেখে মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করেন। তবে সমগ্র বিশ্বের সব মুসলিমদের রোজা রাখার সময়সূচি একরকম নয়।

এবছর সবচেয়ে কম সময় রোজা রাখতে হচ্ছে অস্ট্রেলিয়ার নাগরিকদের। অস্ট্রেলিয়ায় এবার রোজা রাখতে হচ্ছে ১১ ঘন্টা। অন্যদিকে গ্রীনল্যান্ডে সবচেয়ে বেশী সময় ধরে রোজা রাখতে হচ্ছে। তাদের ২২ ঘণ্টা রোজা রাখতে হচ্ছে।

এবছর সবচেয়ে দীর্ঘ সময় থেকে রোজা রাখা দেশসমূহ হচ্ছে, ফিনল্যান্ড-২২ ঘন্টা, আইসল্যান্ড ও রাশিয়া-২০ ঘন্টা, যুক্তরাজ্য-১৯ ঘন্টা, চীন ও কানাডা-১৭ ঘন্টা, যুক্তরাষ্ট্র-১৫ থেকে ১৭ ঘন্টা, আফগানিস্তান-১৬ ঘন্টা, মরক্কো, মিশর, সৌদি আরব, লিবিয়া, ভারত ও বাংলাদেশ-১৫ ঘন্টা, সেনেগাল ও নাইজেরিয়া-১৪ ঘন্টা, কেনিয়া ও ইন্দোনেশিয়া-১৩ ঘন্টা এবং অস্ট্রেলিয়ায়-১১ ঘন্টা।

ভৌগলিক অবস্থানের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে রোজা রাখার সময়ের পার্থক্য হয়। এক এক দেশে ভিন্ন ভিন্ন সময়ে সেহরি ও ইফতারের সময়সূচী বিদ্যামান থাকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button