Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আওয়ামী লীগজাতীয় নির্বাচনরাজনীতি

নির্বাচনের জন্য শিক্ষিত মার্জিত ও পরিচ্ছন্ন ইমেজের প্রার্থীকে চূড়ান্ত করা হচ্ছে -আওয়ামী লীগ

সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বেশ কিছুদিন বাকি থাকলেও, ব্যাপক প্রস্তুতি শুরু করেছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ। এ নির্বাচনের জন্য শিক্ষিত মার্জিত ও পরিচ্ছন্ন ইমেজের প্রার্থীকে চূড়ান্ত করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র নেতারা। এ ছাড়াও নির্বাচনের প্রস্তুতি ঘিরে রয়েছে নানা পরিকল্পনাও।

এদিকে, দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির নেতৃত্বে দেশের সকল অপরাধীরা ঐক্যবদ্ধ হচ্ছে এবং তাদের নিয়েই জাতীয় ঐক্যের নেতৃত্ব দেয়ার চেষ্টা করছে দলটি।

দুপুরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।এ সময়, সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে- জানিয়ে, বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button