Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

করোনা: ১৫ দিনে সারাবিশ্বে এক লাখ মানুষের মৃত্যু

গত ১৫ দিনে করোনা আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মারা গেছেন এক লাখ মানুষ। সব মিলে করোনা কেড়ে নিয়েছে দুই লাখেরও বেশি মানুষের প্রাণ। করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর পর ৫০ হাজার ছাড়াতে সময় লেগেছিল ৮২ দিন। আর এক লাখ মানুষ মারা যেতে সময় লেগেছিল ৯০ দিন। তারপরে নিমেষেই লম্বা হয়েছে মৃত্যুর মিছিল।

চীনের উহানে গত ডিসেম্বরের মাঝামাঝিতে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। এরপর গত চার মাসে করোনা ছড়িয়েছে পৃথিবীর ২১০টি দেশ এবং অঞ্চলে।ভাইরাসটি ইউরোপে ছড়িয়ে পড়ার পর থেকেই আক্রান্ত ও মৃত্যু বাড়তে থাকে। গত ১১ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘোষণা দেয় চীন।

২ এপ্রিল ৫০ হাজার ছাড়ায় করোনায় মৃত্যু।  ১৯ মার্চ প্রথম দিনে এক হাজার ছাড়ায় মৃত্যু। ওই দিন মারা যায় ১ হাজার ৭৯ জন। অথচ এপ্রিল মাসে গড়ে প্রতিদিন মারা যাচ্ছেন ৬ হাজারের বেশি মানুষ। করোনায় আক্রান্ত প্রায় ৮০ শতাংশ মানুষ ইউরোপ ও আমেরিকার। শুধু যুক্তরাষ্ট্রেই আছে আক্রান্তের ৩২ শতাংশ মানুষ।

মৃত্যুর দিকে থেকেও প্রথমে আছে যুক্তরাষ্ট্র। মোট মৃত্যুর এক-চতুর্থাংশ মানুষ যুক্তরাষ্ট্রের। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৫৪ হাজারের বেশি মানুষ। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর শীর্ষ দেশগুলোর মধ্যে ৭টি ইউরোপের। আর বাকি দুটি দেশ এশিয়ার।

এদিকে, বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ২১ হাজার ২০১ জনে দাঁড়িয়েছে। ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাস রোববার (২৬ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত ২ লাখ ৩ হাজার ২৮৯ জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডোমিটারে এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮ লাখ ৩৬ হাজার ৯৬৯ জন। বর্তমানে চিকিৎসাধীন ১৮ লাখ ৮০ হাজার ৯৪৩ জন। এদের মধ্যে ১৮ লাখ ২৩ হাজার ৮০ জনের জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও ৫৭ হাজার ৮৬৩ জনের অবস্থা গুরুতর।

সংশ্লিষ্ট খবর

Back to top button