Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

রমজানের প্রথম দিনে রাজধানীতে স্থিতিশীল সবজির দাম

রমজানের প্রথম দিনে রাজধানীতে স্থিতিশীল রয়েছে সবজির দাম। ব্যবসায়ীরা বলছেন, করোনা পরিস্থিতির কারণে পরিবহণ সংকটে ঢাকার বাইরে থেকে আসা পণ্য রাজধানীতে পৌঁছাচ্ছে দেরিতে।

রাজধানীর বাজার ঘুরে জানা যায়, পাইকারি বাজারে সবজির দাম স্থিতিশীল থাকলেও খুচরা বাজারে দাম কিছুটা বেশি। পাইকারি বাজারে সবজি বিক্রি হচ্ছে বেগুন কেজি প্রতি ৩০ টাকা, কচু লতি ৩০ থেকে ৩২ টাকা, পেঁপে ২০-২৫ টাকা, ফুলকপি ১৫ থেকে ২০ টাকা। আর ঢেঁড়শ বিক্রি হচ্ছে কেজি প্রতি ১০-১২ টাকা।

এ ছাড়া, চাহিদা বেশি থাকায় বেড়েছে ইফতার সামগ্রীর দাম। তবে আগের দামে বিক্রি ডিম, মুরগি, খাশি ও গরুর মাংস। এদিকে করোনার কারণে বিভিন্ন জেলায় লকডাউন থাকায় পণ্য পরিবহণে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বাংলা টিভি/রাসেল

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button