Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

স্টেডিয়ামের নাম স্বত্ব দান করলো বার্সেলোনা

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে নিজেদের সুবিশাল স্টেডিয়াম ক্যাম্প ন্যু’র টাইটেল স্বত্ব বেচে দিচ্ছে বার্সেলোনা। এ থেকে প্রাপ্ত আয়ের পুরোটাই করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য দান করা হবে।

মঙ্গলবার এক বিবৃতিতে ১ বছরের জন্য ক্যাম্প ন্যু’র টাইটেল স্বত্ব বেচে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে কাতালান ক্লাবটির নির্বাহী বোর্ড।  ৯৯ হাজার আসন নিয়ে ইউরোপের সবচেয়ে বড় স্টেডিয়াম ক্যাম্প ন্যু।  ১৯৫৭ সালে উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত এই স্টেডিয়ামের কোনো টাইটেল স্পন্সর ছিল না। এই প্রথম কেউ বা কোনো প্রতিষ্ঠান বিশ্বের অন্যতম বিখ্যাত এই স্টেডিয়ামের টাইটেল নিজের করে নেওয়ার সুযোগ পাচ্ছে।  স্বত্ব বিক্রি করে পাওয়া অর্থ শুধু বার্সেলোনা নয়, বরং সমস্ত মানবতার উপকারে ব্যবহার করা হবে বলে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে জানিয়েছেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট জর্দি কার্দোনের।

বাংলাটিভি/ আসাদ রিয়েল

সংশ্লিষ্ট খবর

Back to top button