Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

আগস্টে মাঠে ফিরতে পারে উয়েফা চ্যাম্পিয়নস লিগ

আগামী আগস্টে উয়েফা চ্যাম্পিয়নস লিগ মাঠে ফিরতে পারে বলে জানিয়েছে একটি বার্তা সংস্থা। চাম্পিয়নস লিগের নকআউট পর্ব শেষ করতে প্রায় চার মাস সময় নেয় উয়েফা।

এবার দ্বিতীয় রাউন্ড বা শেষ ষোলোর লড়াই শেষ করার আগেই করোনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে চ্যাম্পিয়নস লিগ। এ মৌসুমের চ্যাম্পিয়নস লিগটা আদৌ শেষ হতে পারবে কি না তা নিয়ে সংশয় আছে।

তবে এরই মধ্যে কাল যুক্তরাজ্যের মেইল অনলাইন জানায়, আসছে আগস্টে চ্যাম্পিয়নস লিগের বাকি অংশটুকু শেষ করার পরিকল্পনা করেছে উয়েফার। চ্যাম্পিয়নস লিগের ভবিষ্যৎ নিয়ে আগামী মঙ্গলবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত টানা কয়েকটি বৈঠকে বসার কথা উয়েফার।

তারা দাবি করেছেন ইউরোপের বিভিন্ন দেশের ঘরোয়া লিগগুলো শেষ করার পরই চ্যাম্পিয়ন লিগকে মাঠে ফেরাতে চায় উয়েফা।

সংশ্লিষ্ট খবর

Back to top button