Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

দাম বাড়েনি কাঁচাবাজারে, বিক্রি কমেছে

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে রাজধানীর কাঁচা বাজারগুলোতে সরবরাহ স্বাভাবিক রয়েছে। সরকারি ছুটি ও করোনা আতঙ্কে ইতিমধ্যে রাজধানীর ছেড়েছে বেশিরভাগ মানুষ। ফলে ফাঁকা নগরে খুব বেশি প্রয়োজন না হলে ক্রেতারা বাজারমুখী না হওয়ায় বিক্রি কমে গেছে আশঙ্কাজনকহারে।

আর তাই নিম্নবিত্ত আর মধ্যবিত্তের হাতের নাগালেই রয়েছে কাচা যে কোন সবজি। তবে বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু খাসির মাংস। তাছাড়া অনেকটা কমেছে সব ধরনের ডিমের দাম।

এদিকে, প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ায় রাজধানীতে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। সামাজিক সুরক্ষা রক্ষায় রাজধানীতে ব্যপক তৎপরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি চালানো হচ্ছে জনসচেতনতা।

এছাড়া ঘর থেকে বের হওয়া মানুষেরা যুক্তিসঙ্গত কারণ দেখাতে না পারলে তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা। তবে প্রধান সড়কে মানুষের চলাচল কম থাকলেও অলিগলি বাজারের যেন আগের চিত্র। অধিকাংশ মানুষ মানছে কোন নিয়ম কানুন। এমনকি মানা হচ্ছে না সামাজিক দূরত্বটুকুও।

সংশ্লিষ্ট খবর

Back to top button