Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এক লাখ ৬০ হাজারের বেশি, আক্রান্ত ২৩ লাখ ছাড়িয়েছে

করোনা পরিস্থিতি

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ছাড়িয়েছে। বৈশ্বিক এ মহামারীতে এ যাবৎ আক্রান্ত হয়েছে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল। বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ীই এ আক্রান্তের তথ্য পাওয়া গেছে। এরমধ্যে এক লাখ ৬০ হাজার ৫১৮ জনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বেড়েছে ১৩ গুণ।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। গেলো ২৪ ঘন্টায় ১ হাজার ৮৬৭ জনের মৃত্যু নিয়ে, বিশ্বের ক্ষমতাধর এই দেশটিতে মোট মৃতের সংখ্যা দাড়ালো ৩৮ হাজার ৮৩৫ জনে। আর, মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৩৪ হাজার ৫৫২।

মৃতের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। গত ২৪ ঘন্টায় দেশটিতে আরো ৪৮২ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা ২৩ হাজারেরও বেশি। আর আক্রান্ত পৌনে দুই লাখ। মৃতের হিসাবের তালিকায় তৃতীয় স্থানে স্পেন। দেশটিতে মৃতের সংখ্যা ২০ হাজার ৬৩৯ জন। মোট আক্রান্ত দুই লাখেরও বেশি।

ইউরোপে আরো এক দেশ ফ্রান্সে নতুন করে ৬৪২ জন নাম লিখিয়েছে মৃত্যুর খাতায়। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত দেড় লাখের বেশি মানুষ। ব্রিটেনে গেলো ২৪ ঘন্টায় নতুন করে ৮৮৮ জন প্রায় হারিয়েছেন এ ভাইরাসে। দেশটিতে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়ালো। আক্রান্তের সংখ্যা প্রায় ১ লাখ ১৫ হাজার।

এছাড়া পাশ্ববর্তী দেশ ভারতেও ১৫ হাজার ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। গেলো ২৪ ঘন্টায় ২৭ জনসহ, এ পর্যন্ত সেখানে প্রাণ হারিয়েছেন ৫২১ জন।

শাহরিয়ার রাজ, বাংলাটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button