Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

লা-লিগার চলতি মৌসুম বাতিলের আশঙ্কা

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে লা-লিগার চলতি মৌসুম বাতিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আর এমনটা হলে পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগে কোন চারটি দল স্পেনের শীর্ষ লিগ থেকে খেলবে, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

তবে, এ আশঙ্কার আপাত সমাধান খুঁজে বের করেছে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন। আরএফইএফ’ জানিয়েছে, লা-লিগার চলতি মৌসুম যদি কোনোভাবেই শেষ করা সম্ভব না হয়, সেক্ষেত্রে সর্বশেষ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চার দলকেই বেছে নেওয়া হবে পরবর্তী চ্যাম্পিয়নস লিগে অংশ নেওয়ার জন্য।

লা লিগার বর্তমান পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৮। দুই পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ এবং তৃতীয় স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ৪৭। আর, সেভিয়ার চেয়ে এক পয়েন্ট কম নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে রিয়াল সোসিয়েদাদ।

সংশ্লিষ্ট খবর

Back to top button