Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপমধ্যপ্রাচ্যযুক্তরাজ্য

করোনা: ২৪ ঘন্টায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৮ হাজারের বেশি

বিশ্বব্যাপী করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় রেকর্ডসংখ্যক আটহাজারের বেশি মানুষ মারা গেছেন। এরমধ্যে যুক্তরাষ্ট্রে প্রাণহানি প্রায় আড়াই হাজার। ওর্য়াল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বের ২১০ দেশে মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা দেড় লাখের কাছাকাছি। সুস্থ হওয়া মানুষের সংখ্যা পাঁচ লাখের উপরে।

একের পর এক ভাঙ্গছে রেকর্ড, বাড়ছে মুত্যুর সংখ্যা। করোনা ভাইরাসের কারণে বিশ্বের সবচে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র, সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় এখন শীর্ষে। দেশটিতে গত ২৪ ঘন্টায় রেকর্ডসংখ্যক দুই হাজার চারশো ৮২ জন মারা গেছেন। মোট প্রাণহানির সংখ্যা প্রায় ২৯ হাজার। এর মধ্যে নিউইয়র্কে একদিনে প্রাণহানি আরো ৭৮৬ জনের। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১১ হাজার।

এদিকে, ফ্রান্সে করোনাভাইরাসে একদিনের ব্যবধানে মৃতের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৩৮ জনে। এ নিয়ে দেশটিতে ১৭ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ এ মারা গেলেন। মোট আক্রান্তের সংখ্যা দেড় লাখের কাছাকাছি। যুক্তরাজ্যে, একদিনে ৬ বাংলাদেশিসহ মারা গেছেন ৭৬১ জন। এ নিয়ে দেশটিতে ১০৭ বাংলাদেশিসহ প্রাণ গেলো ১২ হাজার আটশো মানুষের।

ইতালিতে তিন সপ্তাহ পর, সর্বনিম্ন ৫৭৮ জনের প্রাণহানি। গেল ২৪ ঘণ্টায় স্পেনে মারা গেছেন ৫২৩ জন। সবমিলিয়ে দেশটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ১৮ হাজারের উপরে। আর ৯৪ জনের মৃত্যুর পর ইরানে প্রাণহানি চার হাজার সাতশো’তে দাঁড়িয়েছে। এশিয়ার দেশ ভারতে নতুন করে ৩৮ জনের মৃত্যুর পর, দেশটিতে প্রাণহানি প্রায় চারশো।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্রে সিঙ্গাপুরে একদিনে ৪৪৭ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। এরমধ্যে ২৫৬ জনই প্রবাসী বাংলাদেশি। চীনে শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪৬ জন, আর প্রাণ হারিয়েছেন একজন।

সংশ্লিষ্ট খবর

Back to top button