Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপযুক্তরাষ্ট্র

বিশ্বে প্রাণহানি ১ লাখ ২৬ হাজারের বেশি, আক্রান্ত ২০ লাখ ছাড়িয়েছে

করোনা পরিস্থিতি

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে একদিনে তিন বাংলাদেশিসহ রেকর্ড দুই হাজার চারশো সাত জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মারা গেলেন ২৬ হাজারের বেশি মানুষ। করোনায় গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়ালো ২০ লাখ। প্রাণহানি একলাখ ২৬ হাজারের বেশি আর সুস্থ হয়েছেন প্রায় ছয় লাখ মানুষ।

করোনায় মৃত্যুপুরীতে রূপ নেয়া যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় রেকর্ড দুই হাজার ৪০৭ জন মারা গেছেন।  আক্রান্ত হয়েছেন ছয় লাখের বেশি মানুষ।  এ অবস্থায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আর্থিক সহায়তা বন্ধের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

এদিকে, মৃতের সংখ্যায় চতুর্থ দেশ হিসেবে ১৫ হাজারের বেশি মৃত্যুর তালিকাভুক্ত হলো ফ্রান্স। গত একদিনেই দেশটিতে প্রাণ হারিয়েছেন ৭৬২ জন।  যুক্তরাজ্যেও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে।  দেশটিতে নতুন করে ৭৭৮ জন মারা গেছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১২ হাজার। গত ২৪ ঘন্টায় ইতালিতে মৃত্যু হয় ৬০২ জনের। মোট মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে।

এছাড়াও অব্যাহত মৃত্যুতে স্পেনে এখন এ সংখ্যা ১৮ হাজারের বেশি। একদিনে মারা গেছেন ৩০০ জন। অপরদিকে, চীনে গত ২৪ ঘন্টায় ৮৯জন আক্রান্ত হলেও নতুন করে কেউ মারা যাননি। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ৮২ হাজারের কাছাকাছি এবং মারা গেছে প্রায় সাড়ে তিন হাজার।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button